সংবাদের প্রকৃতি(Nature of News)

         সংবাদ কোনো গল্পকথা নয়। গল্পের লিখনরীতি আলাদা, গল্পের শেষ পর্যন্ত তার সাসপেন্স ধরে রাখা হয়। কিন্তু সংবাদে কোনো সাসপেন্স ধরে না রেখে প্রথমেই পাঠক মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয়। সংবাদের এই লিখনরীতিই হল সংবাদের প্রকৃতি।


  • সংবাদের প্রকৃতি 


১. বিবরনাত্মক: সংবাদ কোনো ঘটনা নয়, ঘটনার বিবরণ। মানুষ মাত্রই কৌতুহলী তাই কোনো ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে, পাঠক মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হয় সংবাদে।

২. সময় উপযোগী: কোনো ঘটনা ঘটলে তা যত দ্রুত সম্ভব প্রকাশ করা অর্থাৎ সঠিক সময়ে সংবাদ প্রকাশ করা। সঠিক সময়ে সংবাদ প্রকাশ না করলে পাঠকদের আগ্রহ হারাবে।

৩. নির্ভুলতা: সংবাদ প্রকাশ করতে হবে নির্ভুলভাবে তবেই পাঠকের বিশ্বাসযোগ্যতা বাড়বে। সংবাদ প্রকাশের আগে সেটিকে যাচাই করে নিতে হবে যাতে প্রকাশিত সংবাদে কোনো ভুল ত্রুটি না থাকে।

৪. বস্তুনিষ্ঠতা: একপেশে বিচার না করে নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করতে হবে। কোনো ঘটনা যেমনভাবে ঘটেছে তেমনভাবেই বর্ণনা করতে হয়।

৫. সংক্ষিপ্ত ও স্পষ্ট: সংক্ষিপ্ত অথচ ঘটনার যথাযথ বিবরণ দিয়ে সংবাদ প্রকাশ করা হলে পাঠকের কাছে তা অনেকবেশি গ্রহণযোগ্য।

৬. সরল বাক্যের ব্যবহার: যাতে সকল শ্রেণীর মানুষ সহজেই বুঝতে পারে সেজন্য সংবাদকে প্রকাশ করার সময় সরল বাক্যের ব্যবহার করতে হয়। কথার জটিলতায় গিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে তা সংবাদমূল্য হারায়।

Comments

Post a Comment

Popular posts from this blog

সংবাদের উৎস(Source of News)

সংবাদের উপাদান(Elements of News)

জ্ঞাপনের প্রকারভেদ(Types of Communication)